প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৭:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

বাঘায় শিবিরের ইফতার মাহফিল

 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উত্তর শাখা কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) ২৬ রমজান উত্তর শাখার উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্বের সেক্রেটারি   মোঃ আব্দুল মোমিন ।  প্রধান অতিথি আ: মোমিন বলেন ছাত্র শিবির মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে ছাত্রদের মাঝে ব্যাপক কাজ করে যাচ্ছে, সামনেও করবে ইনশাআল্লাহ।
ছাত্র শিবির একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন! ছাত্র শিবির সবসময় ছাত্রদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ৯০% মানুষ মুসলমান বাংলাদেশ কে সুন্দর ভাবে গড়ে তুলতে আপনাদের সৎ শিক্ষা (ইসলামী শিক্ষায় শিক্ষা) গ্রহন করতে হবে। সৎ চরিত্রবান মানুষ হয়ে সবাই গড়ে উঠুন, এই সমাজ,এই রাষ্ট কে সুন্দর করে কল্যাণমুলক রাষ্ট্র গঠন করার জন্য আপনারাই যথেষ্ট হবেন। ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুর্বের সাবেক সভাপতি সবুজ মাহমুদ,রাজশাহী জেলা পুর্বের এইচ আর ডি সম্পাদক আ: জাব্বার,রাজশাহী জেলা পুর্বের সহকারী অফিস সম্পাদক মো: তারিকুল ইসলাম আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘা উপজেলা সেক্রেটারি মোঃ ইউনুস আলী স্যার।
উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন ছাত্র শিবির বাঘা উত্তর থানা শাখার সভাপতি বুরহান কবির।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল শেষ হয়!

মন্তব্য করুন