প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ০৫:১৪ পিএম

অনলাইন সংস্করণ

জমি জমা বিরোধে বাবা ও সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাইকে গ্রেফতার করল র‍্যাব

ছবি সংগ্রীহিত

জমি জমা বিরোধে বাবা ও সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাইকে গ্রেফতার করল র‍্যাব

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে বাবা ও সৎভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামি দুই ভাইকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা হলেন মো. সাদেকুল ইসলাম (৩০) ও তার ছোট ভাই মো. সাকিব (১৯)। তারা চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী টেপাপাড়া গ্রামের মৃত শহিদুল হক দুলুর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শহিদুল হক দুলুর প্রথম স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে সাদেকুল ইসলাম ও সাকিব ইসলাম। দীর্ঘদিন ধরে জমিজমার মালিকানা নিয়ে পরিবারের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
গত ১৩ মে সকালে বাড়ির পাশের ভুট্টাখেতে ভুট্টা ছেঁড়াকে কেন্দ্র করে সাদেকুল ইসলামের সঙ্গে তার বাবা শহিদুল হক দুলুর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাদেকুল বাড়ি থেকে বল্লম ও ছুরি এনে বাবার বুকে বল্লম দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ সময় সৎভাই কাবিল বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। 
পরবর্তীতে পলাতক অবস্থায় তাদের দুজনকে র‍্যাব গ্রেফতার করে

মন্তব্য করুন