প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ১০:৪৭ এ এম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
সম্প্রতি উপজেলার ১ নম্বর কসবা ইউনিয়নের শিবপুর গ্রামের এক প্রতিবন্ধী ব্যক্তির হাতে এ হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন এবং ১ নম্বর কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। এছাড়া কসবা ইউনিয়ন জামায়াতের আমির, ইউনিয়ন সেক্রেটারি ও স্থানীয় নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।
মন্তব্য করুন