প্রকাশিত: ৪১ মিনিট আগে, ০২:৫০ পিএম

অনলাইন সংস্করণ

কলেজের জঙ্গল পরিষ্কার করা শ্রমিকদের কাছে চাঁদা দাবি ছাত্রদল নেতার



দিনাজপুর কলেজের আশেপাশে থাকা জঙ্গল পরিষ্কার করার জন্য কিছু মুরুব্বি শ্রমিক ছিলো।তাদের কাছে তাদের পারিশ্রমিকের একটা অংশ চাঁদা হিসেবে দাবি করে দিনাজপুর সরকারি কলেজের ছাত্রদল নেতা এবং সভাপতি পদপ্রার্থী আহমাদুল্লাহ আল আমান সুজন। কিন্তু  শ্রমিকরা  তা দিতে অস্বীকৃতি জানায়। এতেই বেকে বসে এই  ছাত্রদল নেতা। 
সে তার দলীয় ক্ষমতার প্রভাবে সেই শ্রমিকদেরকে বাতিল করে নতুক শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে কলেজ প্রশাসনের কাছে চাপ প্রয়োগ করে যাচ্ছে।শোনা যাচ্ছে,সেই কথিত ছাত্রদলনেতা এই মুরুব্বি শ্রমিকদের ছাটাই করে তার মতাদর্শের শ্রমিক নিয়োগ দেওয়ার  জন্য তাদের কাছে  টাকা নিয়ে রেখেছে। 
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের প্রশ্ন একজন ছাত্রদল নেতা কিভাবে একটা ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে চাঁদা দাবি করতে পারে এবং নতুন  শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য অন্যদের কাছে টাকা নিতে পারে?

মন্তব্য করুন