প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ
কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত পরিবারের পাশে নাসীরুদ্দীন পাটওয়ারী
মো: রিপন আহমদ কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২৬ জুন) দুপুরে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের শোক ও কষ্টের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন। পরিবারের সদস্যরা সীমান্তে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা তুলে ধরেন।
পরিদর্শনের সময় পরিবারের দশ মাস বয়সী এক শিশুর নীরব উপস্থিতি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। শিশুটির নির্বাক চাহনি যেন সীমান্তবর্তী জনপদের মানুষের অনিশ্চয়তা ও বেদনার এক নীরব প্রতিচ্ছবি হয়ে ওঠে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
মন্তব্য করুন