প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ১২:১২ পিএম

অনলাইন সংস্করণ

মাদকবিরোধী ঐক্য পরিষদ গোয়াইনঘাটের ৪ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করা সামাজিক সংগঠন মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট, সিলেট-এর ৬ মাস মেয়াদি ৪ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়। গত ২০ জুন গঠিত ৭ সদস্যের বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ঘোষিত কমিটিতে ফাহিম মোনায়েমকে আহ্বায়ক, সাকিব আহমেদকে সদস্য সচিব, হাফিজ এহসান উল্লাহ পাভেলকে মুখ্য সংগঠক এবং মাহদি হাসান মাহফুজকে মুখপাত্র করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি গোয়াইনঘাট উপজেলায় মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

এছাড়া আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে সংগঠনটি।

মন্তব্য করুন