প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

ফটিকছড়িতে ছাত্রশিবির কর্মী ও পরিবারের ওপর বিএনপির হামলা, দুই বোনের অবস্থা আশঙ্কাজনক

 

চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম-২ সংসদীয় আসনের ফটিকছড়ি উপজেলায় ছাত্রশিবিরের এক কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিএনপির সন্ত্রাসীদের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এলাকার দাঁতমারা ইউনিয়ন–এর পশ্চিম বড় বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার হন ছাত্রশিবিরের সাথী গোলামুর রহমান, তাঁর বাবা-মা ও দুই ছোট বোন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় গোলামুর রহমানের দুই বোন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল–এ নেওয়া হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আহতদের স্বজনদের অভিযোগ, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়াই তাঁদের একমাত্র “অপরাধ” ছিল। হামলার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষ ও প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তা পাওয়া যায়নি।

মন্তব্য করুন