প্রকাশিত: ৭ মে, ২০২৬, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ
সাড়ে ৬ কোটি টাকার ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক, চৌগাছা সীমান্ত দিয়ে ভারত যাচ্ছিলো।
মোঃ আব্দুর রশীদ
চৌগাছা যশোর প্রতিনিধি
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিশেষ অ'ভিযান চালিয়ে তাদের আ'টক করে।
আটকরা হলেন শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) এবং কোতোয়ালি উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২২-৭৯৩০), পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবিকে জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চো'রাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পা'চারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আ'টক তিনজনের বিরুদ্ধে মা'মলা দিয়ে তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন