প্রকাশিত: ৯ মে, ২০২৬, ০৯:৫১ এ এম

অনলাইন সংস্করণ

সীমান্তে ফের প্রাণহানি: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধ্বজনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও গণমাধ্যম।

নিহত যুবকের নাম মো. মোরসালিন। তিনি ধ্বজনগর বাতান বাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতের দিকে সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে সকালে সীমান্তসংলগ্ন এলাকায় মোরসালিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্তে গুলির ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় এখনো বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন