প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৭:৫৩ এ এম
অনলাইন সংস্করণ
সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজার জেলায় কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা-২০২৫ এর শাখা পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। জেলার জুড়ী উপজেলার আল ফালাহ ইসলামিক একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, মৌলভীবাজার জেলা আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পর্যায়ে ১ম থেকে ১০ম স্থান অর্জনকারী মোট ১০ জন শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, মৌলভীবাজার জেলার চেয়ারম্যান ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপদেষ্টা ও আল ফালাহ ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক মাওলানা লোকমান আহমদ, জেলা উপদেষ্টা আব্দুল ওয়াহিদ, তারেক আহমদ ও জাবেদ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার্থীদের বইপড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও ব্যাপকভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন