প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ০৮:৫৮ এ এম

অনলাইন সংস্করণ

আ.লীগ চেয়ারম্যানের পাশে বিএনপি সভাপতি! চিরিরবন্দরে ভিজিএফ চাল বিতরণে তোলপাড়

 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা উপজেলার ১ নং নশরতপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিএফ চাল বিতরণের সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চেয়ারম্যান আব্দুল ওহাব বিএসসির সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাইকে উপস্থিত দেখা যায়। এ সময় তাদের একসঙ্গে থাকা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবিগুলো প্রকাশ হওয়ার পর ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার সমালোচনা করেন এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভিন্ন মতাদর্শের নেতাদের একসঙ্গে সরকারি কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই কিংবা চেয়ারম্যান আব্দুল ওহাব বিএসসির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন