প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ
আব্দুর রাকিব: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি দোস্ত মোহাম্মদ (৫৪)। তিনি উপজেলার ধুলাউড়ী এলাকার মৃত পেশকার আলীর ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, অভিযানের সময় দোস্ত মোহাম্মদের নিজ শয়নকক্ষের আলমারির উপরের ড্রয়ারে তল্লাশি চালিয়ে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে আটক করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন করছেন এসআই মামুনুর রশীদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।
মন্তব্য করুন