প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক | ৩ মার্চ, ২০২৬
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান আজ চতুর্থ দিনে পদার্পণ করেছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে শুরু হওয়া এই হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘অপারেশন এপিক ফিউরি’ (যুক্তরাষ্ট্র) এবং ‘অপারেশন রোয়ারিং লায়ন’ (ইসরায়েল) নামের এই অভিযানে এখন পর্যন্ত উভয় পক্ষের অন্তত ৬১১ জন প্রাণ হারিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা নিশ্চিত করেছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, শনিবারের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির শীর্ষ পর্যায়ের অন্তত ৫০ জন নেতা নিহত হয়েছেন। খামেনির বাসভবনে হামলায় তাঁর স্ত্রী, কন্যা ও জামাতাও প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে এখনও এর আনুষ্ঠানিক সমর্থন মেলেনি।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন। হামলার ভয়াবহতা সম্পর্কে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি গার্লস স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই ১৫৩ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।
ইরানের ৩১টি প্রদেশের ১৩১টি শহর ক্ষতিগ্রস্ত হয় , তেহরানের গুরুত্বপূর্ণ সরকারি ভবন, হাসপাতাল এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টার্গেট করে হামলা চালায়।
যাতে করে ইরানের বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তন এবং পারমাণবিক ও আইআরজিসি (IRGC)-র সক্ষমতা ধ্বংস করা।
আক্রমণের মুখে ইরানও বসে নেই। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে (দুবাই, দোহা, কুয়েত, কাতার ও জর্ডান) অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
ইরানের হামলায় অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত এবং কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে।
ইসরায়েল ও আঞ্চলিক মিত্র: ইসরায়েলে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সোমবার থেকে লেবাননের হিজবুল্লাহ এই যুদ্ধে ইরানের পক্ষে যোগ দিয়ে ইসরায়েলে রকেট হামলা শুরু করেছে। ইসরায়েলি পাল্টা হামলায় লেবাননে ৩১ জন নিহত হয়েছেন।
অন্যান্য দেশ: কুয়েতে ২ জন, সংযুক্ত আরব আমিরাতে ৩ জন এবং বাহরাইনে ১ জন নিহতের খবর পাওয়া গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই অভিযান অন্তত ৪ থেকে ৫ সপ্তাহ স্থায়ী হতে পারে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, সামরিক বাহিনীর ‘সবচেয়ে কঠিন আঘাত’ আসা এখনও বাকি রয়েছে।
বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়
এই যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে।
জ্বালানি: বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম হু হু করে বাড়ছে।
স্বর্ণ: নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
বাণিজ্য: মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিমান চলাচল এবং সমুদ্রপথে বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মন্তব্য করুন