প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ১২:১৪ পিএম

অনলাইন সংস্করণ

একদিনের সফরে ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

 

একদিনের সফরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, দুপুরে ত্রিশালের বালার ইউনিয়নে ধারার খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধন করবেন তারেক রহমান। পরে নজরুল ডাকবাংলোতে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় তিনি তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।

এরপর বিকেলে ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বিএনপির এই শীর্ষ নেতা।

মন্তব্য করুন