প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
এস.এ.মাহফুজ তানোর (রাজশাহী) প্রতিনিধি;
রাজশাহীর তানোর উপজেলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে একাধিক ব্রিজ ও সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ৫২ রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সুপার্ব প্রকল্পের আওতায় তানোর হতে চৌবাড়িয়া সড়কের ৫৬০ মিটার চেইনেজে ২৭.১০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), তানোর, রাজশাহী।
একই দিনে তানোর পৌরসভা এলাকায় নবুয়াতলা ব্রিজ এবং সরনজায় ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়কেরও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের নেতা ড. ওবায়দুল্লাহ, তানোর উপজেলা জামায়াতের আমীর মওলানা আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। সকাল সাড়ে ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী, শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন