প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬, ১০:৩১ এ এম
অনলাইন সংস্করণ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক। এ সময় এসআই প্রদ্যুৎ কুমার, এএসআই মোস্তাফিজুর রহমান, নাহিদসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, মহদীপুর এলাকার মৃত জান মোহাম্মদের ছেলে রবিউল আউয়াল (৩৮) ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার হন। এ সময় তার দখল থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন