প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৫:৫০ পিএম

অনলাইন সংস্করণ

পাই দিবস উপলক্ষে ব্যাপনের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছবি সংগ্রীহিত

পাই দিবস উপলক্ষে ব্যাপনের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: 
‘বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক’ স্লোগানকে সামনে রেখে পাই দিবস উপলক্ষে আয়োজিত ‘কুইজ প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান ও গণিতপ্রেমী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাবা টেক ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা নাদিমুল হক জুলহাস, কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)-এর সভাপতি মোসাদ্দেক হোসাইন এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রধান বিপণন কর্মকর্তা ও বাইসিসের প্রধান আন্তর্জাতিক কর্মসূচি সমন্বয়ক সাদেকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাপনের সম্পাদনা সহযোগী জামিল আহসান, আদনান মুস্তারী, আব্দুল্লাহ আদিল মাহমুদ, জুরাইস ইবনে আশরাফ ও আলী আম্মার মুয়াজ।

প্রতিযোগিতা ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি—এই দুই বিভাগে অনুষ্ঠিত হয়। উভয় বিভাগে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সনদপত্র, ক্রেস্ট ও বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণাভিত্তিক চিন্তাভাবনা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিজ্ঞানচর্চা, সৃজনশীল অনুসন্ধান এবং প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে একটি আধুনিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

ব্যাপনের সম্পাদক ড. শামসুল আরিফিন জিলানী বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

মন্তব্য করুন