প্রকাশিত: ৫০ মিনিট আগে, ০৭:০৫ এ এম

অনলাইন সংস্করণ

শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

 

বেনাপোল(যশোর)সংবাদদাতা

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মো. আবু জাফর (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে শার্শা থানা-পুলিশ। আবু জাফর ওই গ্রামের মৃত জেহের আলী মোড়লের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২ মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ ও বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ধারায় তদন্ত চলছে। তদন্তে আবু জাফরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি ১০ নম্বর শার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, নিয়মিত মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মন্তব্য করুন