প্রকাশিত: ৫২ মিনিট আগে, ০২:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

 

বেনাপোল(যশোর)সংবাদদাতা

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মো. আবু তালেব (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বাগআঁচড়া বাজারে সততা ইলেকট্রনিক্সের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, আবু তালেব শার্শা থানার এফআইআর নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ ও গ্রেপ্তারকৃত আসামি। তাঁর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার আবু তালেব বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য। তাঁকে যথাযথ পুলিশ পাহারায় শনিবার আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মন্তব্য করুন