প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:১৯ পিএম

অনলাইন সংস্করণ

জুড়ীতে ছাত্রশিবিরের ছাত্র ও গণজমায়েত অনুষ্ঠিত

 

সাইফুল ইসলাম: শ্রীমঙ্গল (প্রতিনিধি)

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার উদ্যোগে ছাত্র ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জুড়ী উপজেলা চত্বরে এ ছাত্র ও গণজমায়েত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সভাপতি ইউসুফ বিন হামিদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জাবির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, ডাকসুর কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান, জুড়ী উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, সাবেক জেলা সভাপতি আজিজ আহমদ কিবরিয়া, সাবেক জেলা সভাপতি আজিম উদ্দিন, সাবেক শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সেক্রেটারি মহসিন আহমদ, অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন, সাহিত্য সম্পাদক তারেক রহমান, সাবেক জেলা ছাত্রকল্যাণ সম্পাদক এডভোকেট শাখাওয়াত হোসাইন, জুড়ী পূর্ব সভাপতি রুমেল আহমদ এবং জুড়ী দক্ষিণ সভাপতি নাজমুল ইসলাম।

এছাড়াও ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ গণজমায়েতে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন