প্রকাশিত: ৩৮ মিনিট আগে, ১২:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

কুলাউড়া সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত


‎
‎সাইফুল ইসলাম: শ্রীমঙ্গল প্রতিনিধি 

২০২৫–২৬শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ এবং ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নিয়ে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুলাউড়া সরকারি কলেজ শাখা।
‎
‎অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা, শিক্ষাজীবনে সফলতার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রেখে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
‎
‎এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল, সিলেট মহানগর সভাপতি শহিদুল ইসলাম সাজু, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহিন আহমদ খান, সাবেক গাজীপুর মহানগর সভাপতি জহির উদ্দিন, মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দিন এবং জেলা সেক্রেটারি মহসিন আহমদ।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। তাই শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। একই সঙ্গে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সময়োপযোগী ক্যারিয়ার পরিকল্পনার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
‎
‎অনুষ্ঠানে কুলাউড়া সরকারি কলেজের নবাগত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় শিক্ষার্থীরা ক্যারিয়ার ও উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।

মন্তব্য করুন