প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১০:১০ এ এম
অনলাইন সংস্করণ
বেনাপোল(যশোর)সংবাদদাতা।
যশোরের বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ জানায়, নাশকতা মামলার তদন্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁদের আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বড়আঁচড়া গ্রামের সোহাগ মোল্লার ছেলে মো. সজল মোল্লা (২০), বাহাদুরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রঘুনাথপুর মল্লিকপাড়া গ্রামের উসমান মল্লিকের ছেলে মো. আতাউর মল্লিক (৪৬) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালিয়া মানিক গ্রামের মৃত আহসান আলী মল্লিকের ছেলে মো. মার্জন আলী (৫০)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। আটক ব্যক্তিদের বিষয়ে মামলার নথি ও অভিযোগ যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তে অপরাধের সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।
মন্তব্য করুন