প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ
আব্দুর রশীদ,চৌগাছা প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে যশোরের চৌগাছায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চৌগাছা থানার উদ্যোগে আয়োজিত সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। সভাটি চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ সালাম, সেক্রেটারি ইউনুস আলী দফাদার, পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়ার, পৌর বিএনপির সেক্রেটারি আব্দুল হালিম চঞ্চল, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার আমির মাওলানা গোলাম মোর্শেদ, সহকারি সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, সহকারী সেক্রেটারি রহিদুল ইসলাম খান, পূজা উদযাপন কমিটির চৌগাছার সভাপতি গোবিন্দ পরামানিক রাহা, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি এবং সেক্রেটারিগণ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিবর্গ ।
সভায় পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়েই আমাদের চৌগাছায় প্রতিটি উৎসব উদযাপনের আহ্বান এবং দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন