প্রকাশিত: ৭ মে, ২০২৬, ০৮:৪২ এ এম

অনলাইন সংস্করণ

চৌগাছায় বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

মোঃ আব্দুর রশীদ, চৌগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের চৌগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৬ মে) বিকেল ৫টা ২০ মিনিটে উপজেলার রঘুনাথপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে এসআই মোঃ শরিফুল ইসলাম, এসআই জি.এম ইমরান হোসেন রাজু, এএসআই সবুজ মন্ডল, এএসআই আব্দুর রহমান শান্তসহ সঙ্গীয় ফোর্স এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে রঘুনাথপুর এলাকার মেসার্স সরদার ব্রিকসের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ আমিরুল ইসলাম (৪৯) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি পাশাপোল এলাকার মেম্বার হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

থানা সূত্রে আরও জানা গেছে, এলাকায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হয়েছে।

মন্তব্য করুন