প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১২:১০ পিএম

অনলাইন সংস্করণ

দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল

 

দিনাজপুর প্রতিনিধি:
ইসলামী ব্যাংকের বিভিন্ন বিষয়ে দাবি ও প্রতিবাদ জানিয়ে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

সম্প্রতি দিনাজপুর জেলা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও গ্রাহকরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, দিনাজপুর জেলার সদস্য সচিব আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন