প্রকাশিত: ২০ সেপ্টেম্বার, ২০২৬, ১০:১১ এ এম
অনলাইন সংস্করণ
বেনাপোল(যশোর)সংবাদদাতা
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতিরঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন হাতিরঝিল এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব আমাদের এলাকায় অবস্থান করছেন। পরে আমরা গিয়ে তাঁকে গ্রেপ্তার করেছি।’
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর সোহরাব হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সোহরাব হোসেন শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, সোহরাব হোসেন সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের অনুসারী হিসেবে রাজনীতি করেছেন। তবে তাঁর গ্রেপ্তারের কারণ ও তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলার তথ্য পুলিশ তাৎক্ষণিকভাবে জানায়নি।
মন্তব্য করুন