প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:৩০ এ এম
অনলাইন সংস্করণ
আব্দুল্লাহ আল কাফি নিরব, বগুড়া প্রতিনিধি
বগুড়ার ক্ষিদ্রধামা মন্ডলপাড়ায় মোছা. নাজমা বেগমের ভাঙাচোরা ঘর পুনর্নির্মাণের জন্য ১৮ পিস ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আইয়ুব আলী সরকার ফাউন্ডেশনের উদ্যোগে এসব ঢেউটিন বিতরণ করা হয়।
ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা মো. তাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য মো. শফিউল্লাহ সরকার, প্রতিষ্ঠাতা সদস্য মো. ওয়ালীউল্লাহ সরকার, সদস্য মো. মশিউর রহমানসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, নাজমা বেগমের বসতঘরটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় ছিল। ঘরটি পুনর্নির্মাণে সহায়তা হিসেবে ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৮ পিস ঢেউটিন দেওয়া হয়েছে।
বিতরণ শেষে নাজমা বেগম ও তাঁর পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন