প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ
নুর মোহাম্মদ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশি অভিযানে ৬৩০ পিস ইয়াবাসহ হোসনা আরা বেগম (২৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাত ১০টার দিকে উপজেলার ১ নং বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কুশিউড়া গ্রামের একটি বসতঘরে তল্লাশি চালিয়ে হাতেনাতে ওই নারীকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হোসনা আরা বেগম উপজেলার কিরনপাড়া গ্রামের আয়াজ আলীর স্ত্রী। তিনি বর্তমানে কুশিউড়া গ্রামে বসবাস করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন