প্রকাশিত: ১৬ সেপ্টেম্বার, ২০২৬, ১০:৫৪ এ এম

অনলাইন সংস্করণ

শার্শায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

বেনাপোল(যশোর)সংবাদদাতা
যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ রফিকুল মল্লিক (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা-জামতলা সড়কের চটকাপোতা এলাকায় অসীম আলীর চায়ের দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়। রফিকুল মল্লিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত তাহের আলী মল্লিকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চটকাপোতা এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে এক কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজাসহ তাঁকে শার্শা থানায় নেওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আটক রফিকুল মল্লিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাঁকে যশোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

 

মন্তব্য করুন