প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ
মিয়া গোলাম পরওয়ার বলেন, রংপুর অভিমুখী লংমার্চের মূল দাবির সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধসহ আরও সাতটি দাবি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিরোধীদলীয় নেতাদের বৈঠকে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টিও লংমার্চের দাবির তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের সব ধরনের দ্বিধা ও সংশয় দূর করে দ্রুত কূটনৈতিক ও সরকারি উদ্যোগ নিতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, লিয়াজোঁ কমিটি ও দলের শীর্ষ পর্যায়ের বৈঠকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
মন্তব্য করুন