প্রকাশিত: ২৬ আগষ্ট, ২০২৬, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম সম্প্রদায়সহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘ঈদ মোবারক!’
শুভেচ্ছাবার্তায় মোদি আশা প্রকাশ করেন, পবিত্র এই দিনটি মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে এবং সমাজে আনন্দ ও সৌহার্দ্য ছড়িয়ে দেবে।
তিনি আরও বলেন, দয়া, সহমর্মিতা এবং সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা যেন মানুষের চলার পথে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকে।
মিলাদুন্নবী উপলক্ষে দেওয়া বার্তায় ভারতের প্রধানমন্ত্রী সবার শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।
মন্তব্য করুন