প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ডিবি।
আটক এ সেনাকর্মকর্তাকে হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনীর কাছে।
বিপদের সমূহ সম্ভাবনা জেনেও জিয়াউর রহমান চট্টগ্রামের স্থানীয় সেনাকর্মকর্তাদের মধ্যে ঘটিত কলহ থামানোর জন্য ১৯৮১ সালের ২৯ মে চট্টগ্রামে যান। সেখানে তিনি থাকেন সার্কিট হাউসে।
এরপর ৩০ মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়া। তাকে দাফন করা হয় ঢাকার শেরে বাংলা নগরে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ দিকে অবস্থিত মানিক মিয়া এভিনিউতে প্রেসিডেন্ট জিয়ার জানাজায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ঘটে। যেখানে সমবেত হয় প্রায় ২০ লক্ষাধিক মানুষ।
মন্তব্য করুন