মাহমুদুর রহমান হামিম

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১২:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আখাউড়ায় সেলাই মেশিন বিতরণ

ছবি: মাহমুদুর রহমান হামিম

মাহমুদুর রহমান হামিম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অসহায় পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৮ জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এসব সেলাই মেশিন বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা জামায়াতের আমির ইকবাল হোসেন ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, আত্মকর্মসংস্থানের মাধ্যমে মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম লক্ষ্য। তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে দলটি সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. সানাউল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন, কসবা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান মোল্লা এবং আখাউড়া উপজেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মাহমুদুর রহমান হামিম।

অনুষ্ঠানের শেষে ৮ জন সুবিধাবঞ্চিত নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
 

মন্তব্য করুন