প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ
আমাদের সকাল ডেস্ক:
স্পেনের বাম নিয়ন্ত্রিত সরকার শুধু বলেছিল, সমুদ্র সাতরিয়ে যারা বিদেশে চলে আসে তাদেরকে আবার সমুদ্রে ভাসিয়ে দেওয়াটা অমানবিক ও অন্যায়। তাদেরকে দেশে প্রবেশের সুযোগ দিতে হবে।
ব্যাস, বিধি বাম। মাত্র ২৪ ঘন্টায় ৫০-৬০ হাজার মরক্কো অধিবাসী সমুদ্র সাতরিয়ে পার হয়ে স্পেনে চলে গেছে। সেখানে গিয়ে এই বিরাট সংখ্যক মানুষ কী খাবে, কী করবে তার কোন হদিস নাই। যে মরক্কো ছেড়ে গেল সেই মরক্কো যে গরীব দেশ সেটাও নয়। মায়ানমারের রোহিঙ্গারা এই কাজ করলে মানা যেত হয়তো।
একটা সভ্য দেশ তার দেশে সমুদ্রে ভেসে আসা মানুষের কষ্টের কথা ভেবে সামান্য সহানুভূতি দেখিয়েছে বলে সেই সুযোগ এভাবে নিতে হবে? একটা ভিন্ন জাতির ভিন্ন কালচারের মানুষের দেশে সামান্য একটু আশ্রয় আর কাজের সুযোগ দেখতে পেয়ে এই ভাবে জীবনের ঝুকি নিয়ে চলে যাওয়া, সেখানে গিয়ে পুলিশ-আর্মির মার খাওয়া, সেদেশের মানুষের করুনা-নিন্দা-রক্তচক্ষু সহ্য করে পড়ে থাকা, নিজ দেশের সম্মান নষ্ট করা এগুলো কেমন না? এর থেকে নিজ দেশে কৃষি কাজ করে বা অটোরিকশা কিংবা সবজির দোকান চালিয়েও তো দু'বেলা খেয়ে-পড়ে থাকা যায়।
মন্তব্য করুন