প্রকাশিত: ১০ সেপ্টেম্বার, ২০২৬, ০৯:৪৩ এ এম
অনলাইন সংস্করণ
সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধ
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমলগঞ্জ উপজেলা শাখা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম (ইসলাম কমিউনিটি সেন্টার)-এ ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, লেখক ও মোটিভেশনাল স্পিকার এবং বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ব্যারিস্টার আল মামুন রাসেল।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাদিকুল ইসলামের সভাপতিত্বে এবং কমলগঞ্জ উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মহসিন আহমদ, অর্থ সম্পাদক জুয়েল আহমদ এবং এইচআরএম সম্পাদক শিবলুজ্জামান শিপলু।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও নৈতিকতাকে কাজে লাগানোর আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন