প্রকাশিত: ২০ সেপ্টেম্বার, ২০২৬, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ
মাসুদুর রহমান:
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায় বলে জানা গেছে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছেন। এ সময় র্যাব, পুলিশ, ডিবি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পাশাপাশি বিভিন্ন আলামত সংগ্রহ করছেন।
ঘটনাস্থলে সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, তার দ্বিতীয় স্ত্রীর শ্বশুর-শাশুড়ি এবং মরিয়ম খাতুনের বাবা-মা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
তবে মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন