প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৭:৪২ এ এম
অনলাইন সংস্করণ
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে পৃথক ০২টি অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটরসাইকেল জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ০৬:৫০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ০১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ০১ জন মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। এছাড়াও সকাল ০৮:৫০ ঘটিকায় অপর একটি অভিযানে আজমতপুর বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামস্থ পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ৫০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। উল্লিখিত ০২টি অভিযানে আটককৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের বাজার মূল্য-১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা। বিজিবি’র পক্ষ হতে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল এর ব্যাপারে আইনি প্রক্রিয়ার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকব।
মন্তব্য করুন