প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৯:৩০ এ এম

অনলাইন সংস্করণ

শার্শার গাতিপাড়ায় ইয়াবাসহ সেলিম হোসেন ওরফে এক্সাদ গ্রেফতার

 

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: সেলিম হোসেন (৪২) ওরফে ‘এক্সাদ’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর রাত ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই সুজন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার গাতিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে গাতিপাড়া গ্রামের শহিদের চায়ের দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে মো:সেলিম হোসেন ওরফে ‘এক্সাদ’কে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারের পর সেলিম হোসেন ওরফে এক্সাদ-এর হেফাজত থেকে ১২ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে থানায় নেওয়া হয়।

গ্রেফতার সেলিম হোসেন ওরফে ‘এক্সাদ’ শার্শা উপজেলার গাতিপাড়া (শিয়ালকোনা) গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আতিয়ার হোসেনের ছেলে।

এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলার পর আইনগত প্রক্রিয়া শেষে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গ্রেফতার সেলিম হোসেন ওরফে ‘এক্সাদ’কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

মন্তব্য করুন