প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:১১ এ এম

অনলাইন সংস্করণ

মনিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

 

মামুনুর রশিদ খান; মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে চারটি ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ২ নম্বর কাশিমনগর, ৩ নম্বর ভোজগাতী, ৪ নম্বর ঢাকুরিয়া ও ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা অংশ নেন।

মাওলানা রহমত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্মপরিষদ সদস্য ও মনিরামপুর-কেশবপুর উপজেলা তদারক মাওলানা আরশাদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান ও সহকারী সেক্রেটারি এবং ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেন।

এ ছাড়া সমাবেশে কাশিমনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট তাজউদ্দীন,ভোজগাতী ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান মাও:আব্দুল কাদেরসহ, স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার, দায়িত্বশীলদের ভূমিকা ও সাংগঠনিক মান বৃদ্ধি এবং দাওয়াতি দশক  চলছে দাওয়াতি কাজ বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মন্তব্য করুন