প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:০০ পিএম

অনলাইন সংস্করণ

চৌগাছায় নকল ‘তীর’ ভূষি প্যাকেজিং, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

 

আব্দুর রশীদ:চৌগাছা প্রতিনিধি:

যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি মল্লিকবাড়ি এলাকায় একটি দোকানে নকল ‘তীর’ ভূষি প্যাকেজিংয়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় রানা স্টোর থেকে ‘তীর’ ভূষির ৬৫টি নতুন খালি বস্তা জব্দ করা হয়। একই সঙ্গে দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিবের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট। অভিযানের সময় রানা স্টোরে নকল ‘তীর’ ভূষি প্যাকেজিংয়ের কার্যক্রম চলছিল বলে জানা যায়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, অভিযানে ‘তীর’ ভূষির নামে ব্যবহারের জন্য রাখা ৬৫টি নতুন খালি বস্তা জব্দ করা হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভেজাল ও নকল পণ্য বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন