প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ০৭:৪৪ এ এম

অনলাইন সংস্করণ

সিঅ্যান্ডএফ কর্মীদের স্বাস্থ্যসেবায় ইবনে সিনা হাসপাতালের সঙ্গে চুক্তি

 

বেনাপোল(যশোর)সংবাদদাতা

বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্য ও তাঁদের পরিবারের জন্য কম খরচে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যশোরের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে সংগঠনটি।

সমমনা পরিষদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ চুক্তির ফলে অ্যাসোসিয়েশনের সদস্যরা ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। সেবা নেওয়ার পর বিল পরিশোধের সময় সংগঠনের পরিচয়পত্র প্রদর্শন করলেই নির্ধারিত ছাড়ের সুবিধা নেওয়া যাবে।

চুক্তি সই অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আশরাফুল ইসলামসহ বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন