প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ০৯:২২ এ এম

অনলাইন সংস্করণ

আশুরা

আশুরায় আত্মপরিচয় পুনরুদ্ধারের আহ্বান জানালেন শায়খ আহমাদুল্লাহ

ছবি সংগ্রীহিত

 

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সময়ের প্রবাহে নিজেকে বদলে ফেলার পরিবর্তে সমাজ ও যুগকে ইতিবাচকভাবে পরিবর্তনের চেষ্টা করা উচিত। তিনি আশুরাকে আত্মপরিচয় পুনরুদ্ধার এবং সচেতনতার অঙ্গীকারের উপলক্ষ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, ইসলামের স্বাতন্ত্র্যবোধ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, ইবাদতের ক্ষেত্রেও যেন অন্য ধর্মাবলম্বীদের অনুকরণ না হয়, সে উদ্দেশ্যে রাসুল (সা.) সাহাবিদের আশুরায় দুটি রোজা রাখার নির্দেশনা দিয়েছিলেন।

তিনি আরও লেখেন, বর্তমানে অনেক মুসলমান শুধু দৈনন্দিন জীবনযাপনেই নয়, বরং সংস্কৃতি, জীবনদর্শন, মূল্যবোধ এবং এমনকি কিছু অনৈতিক কাজেও অন্যদের অন্ধভাবে অনুসরণ করছেন, যা উদ্বেগের বিষয়।

শায়খ আহমাদুল্লাহ আক্ষেপ প্রকাশ করে বলেন, এমনও দেখা যাচ্ছে যে, কিছু মানুষ ইহুদিদের অন্ধ অনুকরণ করাকে গর্বের বিষয় হিসেবে উপস্থাপন করছেন। তাঁর মতে, আশুরার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে মুসলমানদের নিজেদের স্বকীয় পরিচয়, মূল্যবোধ ও আদর্শ পুনরুদ্ধারে সচেষ্ট হওয়া উচিত।

মন্তব্য করুন