প্রকাশিত: ২২ মে, ২০২৬, ০৭:৩৪ এ এম

অনলাইন সংস্করণ

প্রশাসনিক দক্ষতায় হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও নবীগঞ্জের রুহুল আমিন

 

ইবাদুর রহমান, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

শিক্ষা উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা এবং প্রাথমিক শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মো. রুহুল আমিন ২০২৫ সালের ৩১ জানুয়ারি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন, জনসেবামূলক উদ্যোগ বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেন।

তিনি ৩৬তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়।

তার এ অর্জনে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য করুন