প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ০৭:২১ পিএম

অনলাইন সংস্করণ

মণিরামপুরে ১০ মসজিদের উন্নয়নে ৩০ লাখ টাকা বরাদ্দ

ছবি সংগ্রীহিত

মণিরামপুরে ১০ মসজিদের উন্নয়নে ৩০ লাখ টাকা বরাদ্দ
মামুনুর রশিদ খান 
মণিরামপুর (যশোর) প্রতিনিধি

 যশোরের মণিরামপুর উপজেলার ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে উপজেলার ১০টি মসজিদের উন্নয়নকাজে মোট ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2)’ প্রকল্পের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়।

রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে  আয়োজিত অনুষ্ঠানে যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বরাদ্দের অনুমোদনপত্র সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এ প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত মসজিদগুলো হলো— মণিরামপুর পৌরসভার মণিরামপুর কেন্দ্রীয় জামে মসজিদ, রোহিতা ইউনিয়নের বড় সালাতপুর জামে মসজিদ ও পল্লি পশ্চিমপাড়া জামে মসজিদ, কাশিমপুর ইউনিয়নের লেবুগাতী গোয়ালপাড়া মোড় জামে মসজিদ, ভোজগাতী ইউনিয়নের ভোজগাতী বায়তুল আমান জামে মসজিদ, ঢাকুরিয়া ইউনিয়নের করেরাইল বাইতুল মামুন জামে মসজিদ, মণিরামপুর ইউনিয়নের জালঝাড়া মাদ্রাসা মসজিদ, খেদাপাড়া ইউনিয়নের খড়িঞ্চি দক্ষিণপাড়া জামে মসজিদ, মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বায়তুল মামুন জামে মসজিদ এবং দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা পশ্চিমপাড়া জামে মসজিদ।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বরাদ্দের অর্থ এলজিইডির নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ব্যয় করা হবে এবং প্রকল্পের কাজ যথাযথ তদারকির মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

মন্তব্য করুন