প্রকাশিত: ২৭ আগষ্ট, ২০২৬, ১১:২৪ এ এম

অনলাইন সংস্করণ

মাটিপুকুরিয়া বিদ্যালয়ে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে কোরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা

 

বেনাপোল(যশোর) প্রতিনিধি
পবিত্র সীরাতুন্নবী (সা.) ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যশোরের মাটিপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোরআন তিলাওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও ইসলামের সুমহান শিক্ষা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত করে। পাশাপাশি মহান আল্লাহর প্রশংসায় হামদ এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শানে নাত পরিবেশন করে তারা। শিক্ষার্থীদের আবেগঘন পরিবেশনা উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে স্মৃতিচিহ্ন ও উৎসাহমূলক পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, শিশুদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে তাদের জানানো গুরুত্বপূর্ণ। তাঁর আদর্শ অনুসরণ করে সৎ, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কোমলমতি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

মন্তব্য করুন