প্রকাশিত: ৭ মে, ২০২৬, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ
তাকিনুল ইসলাম: জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা ছাত্রদলের আসন্ন কমিটিকে ঘিরে সাধারণ সম্পাদক পদে মাহফুজ হোসাইনকে নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে এ পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মাহফুজ হোসাইন বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা। তাদের মতে, দলের দুঃসময়ে মাঠে থেকে কাজ করার মাধ্যমে তিনি একজন ত্যাগী ও পরীক্ষিত কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংগঠনকে আরও গতিশীল করতে কর্মঠ, সাহসী ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই বিবেচনায় মাহফুজ হোসাইন সাধারণ সম্পাদক পদের জন্য সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার পক্ষে নেতাকর্মীদের সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে তাকে আগামী দিনের নেতৃত্বে দেখতে চাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
তবে এখনো কেন্দ্রীয়ভাবে নতুন কমিটি ঘোষণা না হওয়ায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। দলীয় নেতারা জানিয়েছেন, যোগ্যতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই নতুন কমিটি গঠন করা হবে।
এখন দেখার বিষয়, তৃণমূল ও নেতৃত্ব পর্যায়ের প্রত্যাশা শেষ পর্যন্ত কতটা প্রতিফলিত হয় নতুন কমিটিতে।
মন্তব্য করুন