প্রকাশিত: ২ সেপ্টেম্বার, ২০২৬, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার: জাতীয় ছাত্রশক্তি নবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৩১ আগস্ট সোমবার জাতীয় ছাত্রশক্তি হবিগঞ্জ জেলার মুখ্য সংগঠক মোঃ মাজহারুল ইসলাম সিজানের সুপারিশে জেলা আহ্বায়ক নুর আলম ও সদস্য সচিব হাকিমুল ইসলাম স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে গঠিত এই কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে তাওহিদুল ইসলাম বাবলুকে আহ্বায়ক এবং আলিফ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া নাঈম আহমেদ চৌধুরীকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, এনামুল হক রাহি, শাহান মিয়া ও মুরছানা আক্তার মিমকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। জিসান চৌধুরীকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং তাহের আহমেদ ও ইমন আহমেদকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে জাকারিয়া আলমকে মুখ্য সংগঠক এবং মারুফ আহমেদ, নয়ন আহমেদ ও মুসফিকুর রহমান মঈনকে সংগঠক করা হয়েছে। এ ছাড়া তামিম আহমেদ, রমজান আখঞ্জি, ইসমাইল হোসেন, তোফাজ্জল হোসেন, জাহান চৌধুরী, উজ্জল আহমেদ, রিয়াদ আহমেদ ও সাইদুল আহমেদকে সদস্য করে সব মিলিয়ে ২১ সদস্যবিশিষ্ট নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় ছাত্রশক্তির নবগঠিত নবীগঞ্জ উপজেলা কমিটির নেতৃত্বে সংগঠন সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত হবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় ছাত্রশক্তি হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দ।
মন্তব্য করুন