প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬, ১১:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

মটর চুরির ভাগ নিয়ে বিরোধ, বিএনপি নেতা মশিয়ার রহমানের ভাতিজার ছুরিকাঘাত

 

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি :

যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা মোড়ে চুরি করা পাম্প মটরের ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত হামলাকারী স্থানীয় বিএনপি নেতা মশিয়ার রহমানের ভাতিজা বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে আজ রাত আনুমানিক ৮টার দিকে। আহত যুবকের নাম আরিফ, তিনি বুধোপুর গ্রামের পিয়াজু ব্যবসায়ী আয়ুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুরি করা একটি পাম্প মটরের ভাগ-বাটোয়ারা নিয়ে তুহিন ও আরিফের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে তুহিন ধারালো ছুরি দিয়ে আরিফের ওপর হামলা চালান। এতে আরিফ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা দ্রুত আহত আরিফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর ছাতিয়ানতলা মোড় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মন্তব্য করুন