প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১৫ এ এম

অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে জামায়াতের নির্বাচনী প্রচারনায় বিএনপির হামলা

এম. সাঈদ, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নির্বাচনী উত্তাপের মধ্যে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টার পর রাজনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর বাজারে দাঁড়িপাল্লার সর্বশেষ মিছিল চলাকালে হঠাৎ রাজনগর ইউনিয়নের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরীসহ জামাল ও রোকনের নেতৃত্বে একদল কর্মী মিছিলে হামলা চালায়। পরে তারা জামায়াতের একটি নির্বাচনী অফিস ঘেরাও করে দেশীয় অস্ত্র ব্যবহার করে ভাঙচুর ও আক্রমণ চালিয়েছে—এমন অভিযোগ করেছে জামায়াত নেতাকর্মীরা।

ঘটনায় জামায়াতের একাধিক কর্মী আহত হন। আহতদের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

জামায়াতের স্থানীয় নেতারা অভিযোগ করে বলেন, নির্বাচনী মাঠে তাদের ক্রমবর্ধমান জনসমর্থনে আতঙ্কিত হয়ে বিএনপির একটি অংশ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।ো

মন্তব্য করুন