প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৬:১০ পিএম

অনলাইন সংস্করণ

‘এখন টিভি’র চার সাংবাদিককে চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ছবি: সংগৃহীত

‘এখন টিভি’র চার সাংবাদিককে চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ওমর ফারুক | স্টাফ রিপোর্টার 

সংক্ষিপ্ত ডিসক্রিপশন:
‘এখন টিভি’র চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটি দিয়ে পরবর্তীতে চাকরিচ্যুত করার অভিযোগে টেলিভিশনটির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। এসময় চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা দাবি করা হয়।

ডিসক্রিপশন:
‘এখন টিভি’র চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটি দিয়ে পরবর্তীতে চাকরিচ্যুত করার ঘটনায় টেলিভিশনটির কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা।

সোমবার (১১ মে) সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে বক্তারা বলেন, “যে পরিবর্তনের জন্য রাজপথে রক্ত ঝরেছে, সেখানে মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার হরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভ্যুত্থানের পক্ষের কলম সৈনিকদের এভাবে শাস্তি দেওয়া হলে তা নতুন বাংলাদেশের লক্ষ্য ও গণতান্ত্রিক চেতনাকে ব্যাহত করবে।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অবিলম্বে চার সাংবাদিককে চাকরিচ্যুত করার সিদ্ধান্তের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। একইসঙ্গে অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের জোর দাবি জানানো হয়। তারা এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা অভিযোগ করেন, কোনো প্রশাসনিক বা যৌক্তিক কারণ ছাড়াই ‘ফ্যাসিবাদী কায়দায়’ সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রথমে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় এবং পরে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফুয়াদসহ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক নেতা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ‘এখন টিভি’র অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও বিশেষ প্রতিনিধি মাহমুদ রাকিব, বিশেষ প্রতিনিধি মুজাহিদ শুভ, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আজহারুজ্জামান এবং সিনিয়র রিপোর্টার ও ডেপুটি অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ বেলায়েত হোসেনকে শোকজ করে কর্তৃপক্ষ। পরবর্তীতে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরে তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

মন্তব্য করুন